
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়কসংলগ্ন উপজেলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট ঔষধ ব্যবসায়ীরা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ সময় বক্তারা তাঁদের দাবি বিবেচনা করে সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহসভাপতি পংকজ কুমার সাহা, উপদেষ্টা কালাচাঁদ পোদ্দার ও শরিফুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
אפליקציית "Eye News BD"
הערות 0