কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।..
Share on Eidok
কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি
Photo: collected

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ  মর্জিনা খাতুনকে অন্যত্র বদলির দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি

 

কাছে আবেদন করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবকসহ ২০১ জন স্থানীয় বাসিন্দা। গত ১২ অক্টোবর করা ওই আবেদনে শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) গ্রামবাসী জানান, খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসারকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের দাবী জানান। লিখিত আবেদনে বলা হয়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশনারা বেগম বদলি হওয়ার পর জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষক নিগার সুলতানা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। পরে সহকারী শিক্ষক আছমা আক্তার, সাথী খাতুন ও একজন ডেপুটেশন শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ শুরু করেন। এতে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। আবেদনকারীদের অভিযোগ, অন্য বিদ্যালয়ে সংযুক্ত থাকা সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকে আবার এ বিদ্যালয়ে ফিরিয়ে আনার পর থেকে শিক্ষকদের মধ্যে বিরোধ দেখা দেয়। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব মেনে নিতে চাননি। বিভিন্ন সময় সহকর্মীদের সঙ্গে বিরোধে জড়ানোর পাশাপাশি দায়িত্ব পালনে উদাসীনতা ও অসৌজন্যমূলক আচরণ করেন। এ ছাড়া অনুমতি ছাড়া মুঠোফোনে কথোপকথন রেকর্ড, ছবি ও ভিডিও ধারণের অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। শেখ মর্জিনা খাতুনের বিরুদ্ধে অন্য একটি বিদ্যালয়ের এক শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তাধীন। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানার বিরুদ্ধেও শেখ মর্জিনা খাতুন লিখিত অভিযোগ করেছেন। এতে বিদ্যালয়ের পরিবেশে অস্থিরতা তৈরি হয়েছে বলে দাবি আবেদনকারীদের। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শেখ মর্জিনা খাতুনকে অন্যত্র বদলি করা প্রয়োজন। এ দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found