‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’… | আই নিউজ বিডি

‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

****
Поделиться в Eidok
‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান
Фото: из открытых источников

‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

‎বগুড়ার শেরপুরে সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের বাসভবনের দেয়াল, শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে, চক্ষু হাসপাতালের সাইনবোর্ড এবং মহাসড়কের সড়ক বিভাজকসহ বিভিন্ন স্থানে লাল ও কালো রং দিয়ে লেখা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালেও এ স্লোগান লেখা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এসব স্লোগান লেখা দেখা যায়।

‎সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটকের দেয়াল এবং উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এ ছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ড, নয়া পাড়ায় অবস্থিত উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান গেটে ও মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটকের সামনেও একই স্লোগান দেখা গেছে।

‎শুধু সরকারি স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকার সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন বিভিন্ন দেয়ালেও লেখা হয়েছে ‘জয় বাংলা’। তবে এসব স্লোগান কারা, কখন এবং কী উদ্দেশ্যে লিখেছে, তা জানা যায়নি।

‎এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে কে বা কারা এসব লিখেছে, সে বিষয়ে তদন্ত চলছে।’

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। থানা-পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Районные новости ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 58 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Районные новости গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 38 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ Районные новости গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 41 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল Районные новости অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 40 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান Районные новости চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 59 Views শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! Районные новости শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! 58 Views যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা Районные новости যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা 120 Views