মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি চুলকাটি বাজার থেকে শুরু হয়ে খুলনা-মোংলা মহাসড়কসহ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে খুলনা-মোংলা মহাসড়ক ও চুলকাটি বাজার মুখরিত করে তোলেন। বিশেষ করে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
'Eye News BD' uygulaması
Yorumlar 0