শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা!

****
Bagikan di Eidok
শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা!
Foto: dikumpulkan

শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! 

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি-
বগুড়ার শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং কোনো বৈধ কাগজপত্র না থাকায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রানিরহাট এলাকার ‘ফারজানা ফিলিং স্টেশন’-এ এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে জ্বালানি তেল বিক্রিতে দীর্ঘদিন ধরে কারসাজির অভিযোগ ছিল। পরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তাদের উপস্থিতিতে পরিমাপ পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে গড়ে প্রায় ২৪০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির অনুকূলে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল এবং অভিযানে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে শেরপুর থানা-পুলিশের একটি দল।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Berita Kabupaten ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 15 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Berita Kabupaten গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 26 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ Berita Kabupaten গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 33 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল Berita Kabupaten অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 30 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান Berita Kabupaten চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 52 Views যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা Berita Kabupaten যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা 100 Views সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি Berita Kabupaten সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি 48 Views