শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে… | আই নিউজ বিডি

শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি

বাল্যবিয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা, শ্যামনগরে অ্যাকশনএইডের কর্মসূচি..
Bagikan di Eidok
শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি
Foto: dikumpulkan

‘বাল্যবিয়ে দিব না, বাল্যবিয়ে করব না’—এই অঙ্গীকারকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বাল্যবিয়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে শিক্ষার্থীরা। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিয়ে প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর '২৬) সকাল সাড়ে ১১টায় অ্যাকশনএইড বাংলাদেশের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে র‍্যালি, আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘বাল্যবিবাহ প্রতিরোধ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’, ‘বাল্যবিয়ে বন্ধ করি, শিশুর ভবিষ্যৎ গড়ি’, ‘শিশুর শৈশব কেড়ে নেবেন না, বাল্যবিয়ে হতে দেবেন না’, ‘শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়’ এবং ‘বিয়ের আগে শিক্ষা, শিশুর অধিকার সবার ইচ্ছা’।

অ্যাকশনএইড বাংলাদেশের এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আশিক রহমান, আলামিন হোসেন, চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকশনএইডের হরিদাস মন্ডল।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, শিক্ষা, শারীরিক ওম মানসিক বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিজেদের বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করতে হবে। কোনো শিশুর শৈশব যেন বাল্যবিয়ের কারণে নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

বক্তৃতা প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির ফাতিমা পারভিন, লামিয়া আফরোজা তিথি, কৃষ্ণা রানী, শ্রিজন মণ্ডল ও খাদিজা পারভীন; সপ্তম শ্রেণির হিমাদ্রী মণ্ডল, ফারিয়া আক্তার ও নাহিদ খলিল রনি এবং দশম শ্রেণির সূচনা মণ্ডল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির শিক্ষার্থী নাহিদ খলিল রনি, দ্বিতীয় হয় ষষ্ঠ শ্রেণির কৃষ্ণা রানী এবং তৃতীয় স্থান অর্জন করে একই শ্রেণির ফাতিমা পারভিন।

অন্যদিকে, কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এতে প্রথম হয় জামিল তাজলিম, দ্বিতীয় সুদীপ এবং তৃতীয় স্থান অর্জন করে তাহমিদ।

বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে। তারা জানায়, বাল্যবিয়ে একটি শিশুর শৈশব, শিক্ষা ও স্বপ্ন কেড়ে নেয়। অল্প বয়সে বিয়ের কারণে বিশেষ করে মেয়েদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করতে বাল্যবিয়ের বিরুদ্ধে পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সচেতনতামূলক এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নিজেদের পাশাপাশি সমাজের অন্যদেরও এ সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার করার বার্তা দেওয়া হয়।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন Agama dan Pendidikan খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 214 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত Agama dan Pendidikan বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 71 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস Agama dan Pendidikan চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 80 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Agama dan Pendidikan মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 74 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Agama dan Pendidikan সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 112 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ Agama dan Pendidikan শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 70 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত Agama dan Pendidikan ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 92 Views