সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী… | আই নিউজ বিডি

সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি

****
Compartir en Eidok
সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি
Foto: archivo

সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আগামী ২২ থেকে ২৪ নভেম্বর সুন্দরবনের দুবলারচরে আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূজা ও রাসমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধর্মীয় উৎসবে বিপুল সংখ্যাক পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের আগমন ঘটবে। এ অবস্থায় রাসপূজায় আগতদের সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণে কয়েকটি বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবীতে মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভয়েস অফ সিটিজেন্স ও গ্রীন ক্লাইমেট একশন নেটওয়ার্ক কমিটির পক্ষ থেকে সুন্দরবন পশ্চিম বনবিভাগ, সাতক্ষীরারেঞ্জর সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়েছে।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের আগে নৌযান ও ট্রলারে প্লাস্টিক, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য ক্ষতিকর সামগ্রী পরিবহনে নিরুৎসাহিত করা। বিশেষ করে প্লাস্টিকের থালা, চামচ, গ্লাস ও অন্যান্য অপনশীল সামগ্রী মেলায় বহন ও ব্যবহারবন্ধে উদ্যোগ গ্রহণ করা। পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য পরিবেশবান্ধব বিকল্প যেমন কাপড়ের ব্যাগ, পুনব্যবহারযোগ্য পানির বোতল ও অন্যান্য পরিবেশসম্মত সামগ্রী ব্যবহারে উৎসাহিত করা। মেলা প্রাঙ্গন ও নৌযানে বর্জ্য সংগ্রহের ব্যবস্থা ও নিদিষ্ট স্থানে বর্জ্য সংরক্ষণের ব্যবস্থা করা। সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণি, নদী-খাল ও বনজসম্পদের ক্ষতি হয় এমন কর্মকান্ড প্রতিরোধ করা। মেলা চলাকালে পরিবেশ সংরক্ষণ বিষয়ক মাইকিং করা সহ অন্যান্য দাবী।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স ও কমিটির সভাপতি রনজিৎ বর্মন, গাবুরা ইউনিয়ন ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি খায়রুল ইসলাম মিলন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, শিক্ষক মোঃ এনামূল হক প্রমুখ। 

স্বারকলিপি প্রদান পরবর্তী সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলাম বলেন সুন্দরবন সুরক্ষায় উল্লেখিত বিষয়গুলি  গুরুত্ব সহকারে দেখা হবে।

ছবি- বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষকের নিকট রাসমেলায় প্লাস্টিক,পলিথিন ব্যবহারবন্ধে ভয়েস অফ সিটিজেন্স কমিটির পক্ষে স্বারকলিপি প্রদান।

 

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Noticias del distrito ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 15 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Noticias del distrito গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 26 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ Noticias del distrito গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 33 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল Noticias del distrito অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 30 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান Noticias del distrito চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 52 Views শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! Noticias del distrito শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! 50 Views যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা Noticias del distrito যশোরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ জনকে বিআরটিএর ১ কোটি ১০ লাখ টাকার সহায়তা 101 Views