‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরায় শারীরিক সক্ষমতা যাচাইয়ের দ্বিতীয় দিনের তয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নিয়োগপ্রত্যাশী প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের চারটি ইভেন্ট নেওয়া হয়। ইভেন্টগুলো হলো—২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প।
পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রম শান্তিপূর্ণ পরিবেশে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়। নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে নির্বাচনের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরীক্ষা কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সার্বিকভাবে নিয়োগ পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করেন।
“Eye News BD”应用
注释 0