লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা… | আই নিউজ বিডি

লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

****
Podijeli na Eidoku
লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী
Foto: arhiva

মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় চোখের অস্ত্রোপচারের জন্য ২০০ জন রোগীকে বাছাই করা হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা এবং লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের ব্যক্তিগত উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

ক্যাম্পে ১ হাজার ৪০০ রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ১ হাজার ৪০০ রোগীর রক্ত পরীক্ষা করা হয়। চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। অস্ত্রোপচারের উপযোগী ২০০ রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক রোগীকে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়বসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

লায়ন প্রফেসর ডা. এস এ ফারুক বলেন, ‘মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে চিন্তা থেকেই দীর্ঘ ১২ বছর ধরে মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছি। শুধু চক্ষু চিকিৎসা নয়, রোগীদের প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা, চশমা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মিরসরাইয়ের পাশাপাশি ফটিকছড়ির দাঁতমারায়ও ছয় বছর ধরে এ কার্যক্রম চলছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

Komentari 0

Nema komentara

povezani članci

‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান Vijesti iz okruga ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান 12 Views ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত Vijesti iz okruga ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত 55 Views গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ Vijesti iz okruga গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 37 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ Vijesti iz okruga গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগ 40 Views অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল Vijesti iz okruga অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল 40 Views চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান Vijesti iz okruga চাঁদপুরে জাতীয় দিবস পালনে মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি ও সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান 57 Views শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! Vijesti iz okruga শেরপুরে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লক্ষ টাকা জরিমানা! 58 Views