রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায়… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী!

****
Bagikan di Eidok
রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ চূড়ান্ত তালিকায় নাম, অনলাইন অনুমোদন; তারপরও বাদ প্রার্থী!
Foto: dikumpulkan

নিজস্ব সংবাদদাতা।।  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত যোগ্যতা পূরণ করে চূড়ান্ত তালিকায় নাম থাকা, অনলাইন ড্যাশবোর্ডে আবেদন অনুমোদন এবং ইউজার আইডি তৈরির কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও এক প্রার্থীকে কোনো লিখিত নোটিশ ছাড়াই বাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের পক্ষে পাওয়া নথিপত্রে দেখা যায়, ৫ নম্বর বাচোর ইউনিয়নের তথ্য সংগ্রহকারীদের চূড়ান্ত তালিকায় আব্দুল্লাহ আল নোমান নামে এক প্রার্থীর নাম রয়েছে। শুধু তাই নয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির অনলাইন ড্যাশবোর্ডেও তাঁর আবেদন অনুমোদিত দেখানো হয়েছে। নিবন্ধন, প্রোফাইল জমা, কর্মকর্তা কর্তৃক যাচাই ও অনুমোদনের ধাপগুলোও সম্পন্ন হয়েছে। এমনকি তাঁর নামে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরির কার্যক্রমও সম্পন্ন হয়েছিল।

তবে এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও তাঁকে প্রশিক্ষণের জন্য ডাকা হয়নি। পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রকাশিত নিয়োগ নীতিমালা অনুযায়ী, তথ্য সংগ্রহকারীর ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি বা সমমান পাস, বয়স ১৮ থেকে ৪০ বছর, ট্যাবলেট বা স্মার্টফোন ব্যবহারের ব্যবহারিক পরীক্ষায় কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন, সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হওয়া অথবা ওই এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকা এবং মাঠপর্যায়ে কাজ করার সক্ষমতা বাধ্যতামূলক। অভিযোগকারী প্রার্থীদের দাবি, তাঁরা নির্ধারিত যোগ্যতা পূরণ করেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল নোমানের অভিযোগ, চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলেও তাঁকে বাদ দেওয়ার বিষয়ে কোনো লিখিত কারণ দর্শানো বা বাতিলের নোটিশ দেওয়া হয়নি। বিষয়টি জানতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে গেলে তাঁকে জানানো হয়, নিয়োগ বোর্ডের নির্দেশে তাঁকে পেন্ডিংয়ে রাখা হয়েছে।

অন্য কয়েকজন ভুক্তভোগীরও অভিযোগ, প্রথমে তাঁদের নির্বাচিত করা হলেও পরবর্তী সময়ে বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের বাদ দেওয়ার কথা বলা হলেও কী ধরনের তথ্যের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, “এখানে আমার কিছুই করার নেই। নিয়োগ বোর্ড যেভাবে বলেছে, সেভাবেই করা হয়েছে। এ বিষয়ে নিয়োগ বোর্ডের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলুন।”

অভিযোগের বিষয়ে জানতে নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয় ঠাকুরগাঁও উপপরিচালক আবু তাহের বলেন এটা সম্পূর্ণ উপজেলা নিয়োগ কমিটির কাজ, আপনি উনাদের সাথে যোগাযোগ করেন। তাকে নীতিমালা অনুযায়ী বাদ দেওয়া হয়েছে কি না সে বিষয়ে প্রশ্ন করলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Lainnya ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 64 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Lainnya এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 87 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Lainnya ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 88 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Lainnya ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 73 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Lainnya লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 60 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Lainnya হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 92 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Lainnya হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 52 Views