শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ | আই নিউজ বিডি

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

কালিগঞ্জ-শ্যামনগর উপজেলার প্রকল্পভুক্ত ১১০ জন কৃষকের মাঝে লাউ, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক ও গিমা কলমীর বীজ এবং সহায়ক উপকরণ হিসেবে প্রত্যেককে পানি প্রদান করার ঝাঝরি, স্প্রে মেশিন, নেট ও জৈব সার প্রদ..
اشتراک‌گذاری در Eidok
শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ
عکس: گردآوری‌شده

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলায় সোমবার(১৬ নভেম্বর) সকালে বেসরকারী সংস্থা লিডার্সের আয়োজনে উপজেলা সদরের প্রকল্প কার্যালয়ে জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় শীত মৌসুমে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ প্রদর্শনী প্লট নিশ্চিত করার লক্ষে কৃষকদের মাঝে শাকসবজি বীজ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।  

কল প্রকল্পের আওতায় এবং গেইনের সহায়তায়  অনুষ্ঠানে কালিগঞ্জ-শ্যামনগর উপজেলার প্রকল্পভুক্ত ১১০ জন কৃষকের মাঝে লাউ, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক ও গিমা কলমীর বীজ এবং সহায়ক উপকরণ হিসেবে প্রত্যেককে পানি প্রদান করার ঝাঝরি, স্প্রে মেশিন, নেট ও জৈব সার প্রদান করা হয়। 

বীজ প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নজরুল ইসলাম। প্রকল্প কর্মকর্তা সুব্রত কুমার গাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, মাঠ সহায়ক মোঃ কানিজুর রহমান, অনুপ কুমার মন্ডল, মোছাঃ সালমা খাতুন, কৃষকবৃন্দ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন এই অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি যা জলাবদ্ধতা, খরা, বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতাসহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। এই জলবায়ু-প্রভাবিত উপকূলীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে প্রাপ্ত বীজ ও উপকরণের যথাযথ ব্যবহার  নিশ্চিত করার কথা বলেন। এবং একই সাথে  চাষ কালিন সময়ে কোন সমস্যা হলে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা গ্রহণের পরামর্শ দেন।

ছবি- শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ।  

 

 

 

 

 

 

 

 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ اخبار منطقه কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 6 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ اخبار منطقه মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 35 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ اخبار منطقه সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 61 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় اخبار منطقه সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা اخبار منطقه দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা اخبار منطقه সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 89 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন اخبار منطقه অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views