অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)… | আই নিউজ বিডি

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন..
Eidokでシェア
অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন
写真:提供

অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন । হাবিবুর রহমান 

 হাবিবুর রহমান হাবিব 
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সমাজ ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। সন্তান প্রসবের তীব্র ব্যথা ও চরম অসহায়ত্ব নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক স্বামী পরিত্যক্ত নারীর পাশে দাঁড়িয়ে তিনি এক অনন্য মানবিকতার পরিচয় দিয়েছেন। ​জানা যায়,উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপীয়াখালী গ্রামের রুমা খাতুন নামের এক স্বামী পরিত্যক্ত নারী সন্তান প্রসবের তীব্র বেদনা নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। সহায়সম্বলহীন এই নারী রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়ে চিৎকার করেছিলেন। এই হৃদয়বিদারক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাবরিনা শারমিন মহোদয়ের নজরে আসে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি চরম মানবিকতা দেখিয়ে তাৎক্ষণিক এই অসহায় নারীকে উপজেলার ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রুমা খাতুন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। ​তবে এখানেই থেমে থাকেননি এই মানবিক কর্মকর্তা। শুধু হাসপাতালে ভর্তি ও চিকিৎসার খরচ বহন করাই নয়,নবজাতক পৃথিবীতে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন নিজেই পরম আদরে ফুটফুটে শিশুটিকে কোলে তুলে নেন। শুধু তাই নয়,গত তিন দিন ধরে মা ও শিশুর পুষ্টি ও সুচিকিৎসার কথা মাথায় রেখে নিজ বাসভবন থেকে তাদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। ​প্রশাসনের এমন মানবিক ও দায়িত্বশীল রূপ দেখে মুগ্ধ এলাকাবাসী। সমাজের এই দুঃসময়ে একজন ইউএনও-র এমন আন্তরিকতা ও ভালোবাসা সত্যিই অনুকরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। অসহায় রুমা খাতুন ও তার নবজাতক সন্তানের পাশে দাঁড়ানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

コメント 0

コメントがありません

関連記事

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 地区ニュース সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 41 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 地区ニュース সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 地区ニュース দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 地区ニュース সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 地区ニュース মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 地区ニュース ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 地区ニュース ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views