নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ… | আই নিউজ বিডি

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া..
Chia sẻ lên Eidok
নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া
Ảnh: tư liệu

 

মো: সিপন রানা (নাগরপুর)
টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী ও সমিতির সাবেক সভাপতি আক্তারুজ্জামান বকুলের নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নাগরপুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

এ সময় তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের সুখ-দুঃখ, সমস্যা, প্রত্যাশা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

গণসংযোগকালে ব্যবসায়ীদের সঙ্গে তাঁর আন্তরিক আলাপচারিতা ও কুশল বিনিময়ে বাজারে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী তাঁকে স্বাগত জানান এবং বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও বণিক সমিতিকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় কয়েকজন ব্যবসায়ী বলেন, “নাগরপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমরা এমন নেতৃত্ব চাই, যাঁরা ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকবেন, তাঁদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবেন এবং বাজারের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।

আরও কয়েকজন ব্যবসায়ী বলেন, “আক্তারুজ্জামান বকুল অতীতে বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা আমাদের রয়েছে।”

সভাপতি পদপ্রার্থী আক্তারুজ্জামান বকুল বলেন, “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। বণিক সমিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়; এটি সকল ব্যবসায়ীর সংগঠন। নির্বাচিত হলে ব্যবসায়ীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যানজট নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে চাই। এ জন্য আমি আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে বিভেদ নয়, ঐক্য প্রতিষ্ঠা এবং একটি আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসায়ীবান্ধব নাগরপুর বাজার গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।

গণসংযোগকালে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতবিনিময়কে কেন্দ্র করে আসন্ন বণিক সমিতির নির্বাচন নিয়ে বাজারের ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর সোমবার নাগরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সমিতির ভোটার ব্যবসায়ীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Chính trị নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 40 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Chính trị পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 54 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Chính trị টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 56 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Chính trị গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 53 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Chính trị গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Chính trị গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Chính trị জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 99 Views