ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা | আই নিউজ বিডি

ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ:
Eidok-এ শেয়ার
ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা
ছবি: সংগৃহীত

গ্রাম আদালতের মামলা গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার মধ্যে ৩য় স্থান অর্জন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা। আগস্ট থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত তিন মাসের মূল্যায়নে এই অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানকে বিশেষ সম্মাননা স্মারক ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে ইউএনও সানজিদা রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা কর্তৃক প্রদত্ত এই সম্মাননাপত্রে যৌথভাবে স্বাক্ষর করেন জেলা প্রশাসক সাইফুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা।

উল্লেখ্য, ইতিপূর্বে গ্রাম আদালতের কার্যক্রমে ঈশ্বরগঞ্জ উপজেলার অবস্থান ছিল ১৩তম। কিন্তু উপজেলা প্রশাসনের নিবিড় তদারকি, নিয়মিত মনিটরিং এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে মাত্র কয়েক মাসের ব্যবধানে উপজেলাটি ১৩তম স্থান থেকে সরাসরি ৩য় স্থানে উঠে আসতে সক্ষম হয়েছে। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে এবং নামমাত্র খরচে সঠিক বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান জেলা প্রশাসক সাইফুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, যেকোনো কাজের স্বীকৃতি বা সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার স্পৃহা বহুগুণে বাড়িয়ে দেয়। এই সাফল্যের মূল কারিগর হিসেবে তিনি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং গ্রাম আদালতের হিসাব সহকারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করে তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মাননাপত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সানজিদা রহমানের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করা হয়েছে। “অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও বেগবান করা হচ্ছে। এর ফলে এলাকার ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধগুলো উচ্চ আদালতে না গিয়েই স্থানীয়ভাবে আপস মীমাংসার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হচ্ছে, যা সাধারণ মানুষের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা প্রশাসনের এই সাফল্যে স্থানীয় সচেতন মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বর্তমান এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে ঈশ্বরগঞ্জ উপজেলা গ্রাম আদালতের কার্যক্রমে জেলার মধ্যে ১ম স্থান অর্জন করতে সক্ষম হবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ أخبار المنطقة ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 17 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 17 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার أخبار المنطقة ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 38 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল أخبار المنطقة জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 45 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের أخبار المنطقة ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 29 Views সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন أخبار المنطقة সাগরে স্বামী হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত ৭ পরিবার, ১৯ বছরেও মেলেনি পুনর্বাসন 35 Views জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ أخبار المنطقة জলবায়ু বিপর্যয়ের দায় উন্নত বিশ্বের, ক্ষতিপূরণ দিতে হবে উপকূলবাসীকে: সাতক্ষীরায় তরুণদের প্রতিবাদ 41 Views