সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ | আই নিউজ বিডি

সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ

তালা প্রেসক্লাবের ভবন নির্মাণে সহযোগিতা, বরাদ্দের চিঠি হস্তান্তর
Eidok-এ শেয়ার
সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও ভবন নির্মাণকাজ এগিয়ে নিতে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তাঁর এ সহযোগিতাকে স্থানীয় সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নয়ন ও প্রেসক্লাবের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তালা প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়। এ সময় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে বরাদ্দপত্র তুলে দেন।

অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ ইমরান হোসেন, সুমন রায়, গণেশ কামাল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ সহযোগিতার জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও প্রেসক্লাবের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার আশ্বাস রয়েছে। তিনি জেলা পরিষদের প্রশাসকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, জেলা পরিষদের প্রশাসকের দেওয়া এ বরাদ্দ প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরাদ্দের অর্থ কাজে লাগিয়ে অতি শিগগিরই প্রেসক্লাবের ভবন নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। এ সহযোগিতা সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ বরাদ্দের যথাযথ ব্যবহারের মাধ্যমে তালা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও সুসংহত হবে। একই সঙ্গে একটি আধুনিক ও কার্যকর প্রেসক্লাব গড়ে তোলার পথও সুগম হবে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী دین و آموزش মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 25 Views শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ دین و آموزش শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রত্যয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে সাতক্ষীরায় পুলিশিং সমাবেশ 36 Views ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত دین و آموزش ময়মনসিংহ সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 65 Views নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন دین و آموزش নেত্রকোনার পূর্বধলায় ২৩ শিক্ষকের মধুপুর সফর: তথ্য গোপনের অভিযোগ ও শিক্ষা অফিসের রহস্যময় প্রতিবেদন 117 Views সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ دین و آموزش সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমা উপলক্ষে কঠোর নিরাপত্তাবেষ্টনী: মেলাহীন আয়োজনে নজরদারি বাড়াল বন বিভাগ 67 Views ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা دین و آموزش ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 126 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু دین و آموزش জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 263 Views