বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া… | আই নিউজ বিডি

বরগুনা

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি,বরগুনা।। 
Eidok-এ শেয়ার
বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া এলাকায় সিডর স্মৃতিস্তম্ভ চত্বরে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রেস ক্লাবের আয়োজনে এবং ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার,জেলা প্রশাসক, বরগুনা। অতিথিবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা; জনাব অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরগুনা; জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরগুনা; জনাব মো: শাহ আজিজ, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর এবং জনাব কে.এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক চেয়ারম্যান, নলটোনা ইউনিয়ন পরিষদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। বরগুনা প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​স্মরণসভায় বক্তারা ২০০৭ সালের সিডরের ভয়াবহতা ও সেই ট্র্যাজেডিতে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। এছাড়াও প্রধান অতিথি নলটোনা এবং নিশান বাড়িয়া  এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

Comments 0

Geen reacties gevonden