দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন | আই নিউজ বিডি

দিনাজপুরলাইভ

দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন

দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন
Eidok-এ শেয়ার
দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন
ছবি: সংগৃহীত

লাইভ আপডেট

১টি আপডেট
  1. দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন

    দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন

 

 

 

 ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে পরিচালিত ‘ইয়ুথ কানেক্ট—ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায় দিনাজপুরে ১৫০ জন তরুণকে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্য থেকে ২৬টি সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রিন বিজনেস আইডিয়া শোকেসিং অ্যান্ড পিচিং সেশন’।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন পরিকল্পনা এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার বিষয়গুলো বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখী গোপাল দেবনাথ। উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য দেন স্যাম মহিউদ্দিন মঈন।

অনুষ্ঠানে অতিথি ও পিচিং সেশনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, কম্প্রিহেনসিভ কনস্ট্রাকশনের সিইউ ইঞ্জিনিয়ার রেজা হক, দিনাজপুর বিসিকের প্রমোশন কর্মকর্তা ইমরান আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, জুট ওয়ার্ল্ডের সিইও ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা শিউলি আক্তার জুতি, খানসামা টিটিসির প্রশিক্ষক আরিফা খাতুন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মুকিত হায়দার, ব্র্যাক ব্যাংকের সিনিয়র অফিসার শাহেদুল্লাহ আলিম এবং ডেমোক্রেসিওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর আব্দুস সেলিম।

বিচারক প্যানেল তরুণদের উপস্থাপিত ব্যবসায়িক ধারণার উদ্ভাবনী সক্ষমতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা ও বাস্তবায়নযোগ্যতা মূল্যায়ন করেন। পাশাপাশি উদ্যোগগুলোকে আরও কার্যকর ও টেকসই করে গড়ে তুলতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

আয়োজকদের মতে, এ আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব সবুজ ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে কেন্দ্র করে তরুণ উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

উল্লেখ্য, ‘ইয়ুথ কানেক্ট—ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট’ তরুণদের উদ্যোক্তা হওয়ার সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার চর্চা এবং ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Районные новости দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 22 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 84 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 67 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 60 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 32 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 67 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 46 Views