বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই… | আই নিউজ বিডি

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন

****
Eidok-এ শেয়ার
বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন
ছবি: সংগৃহীত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের মাধবপুরে তাঁকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে আয়োজিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর উপস্থিত থাকার কথা ছিল।

তবে তাঁকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আপত্তি দেখা দেয়। এর প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচি থেকে তাহেরীকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিক্ষোভে শাহীন আলম রিপন অভিযোগ করেন, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি বিগত সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাই কোনোভাবেই তাঁকে মাহফিলে অংশ নিতে দেওয়া হবে না।

অন্যদিকে, বিরোধিতার মধ্যেও মাহফিলে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহেরী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।’

এ পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের পক্ষ থেকে তাহেরীকে ছাড়াই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নির্ধারিত সময়েই সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রধান বক্তা হিসেবে থাকছেন না তিনি।

এদিকে, সম্মেলনের প্রচারপত্রে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করেও স্থানীয়ভাবে আলোচনা চলছে। তবে বিরোধের পেছনে এটিই মূল কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রশাসনের এ সিদ্ধান্তের পর সম্মেলন ঘিরে উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Berita Kabupaten মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 74 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Berita Kabupaten প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 75 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Berita Kabupaten মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 55 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Berita Kabupaten রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 60 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Berita Kabupaten খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Berita Kabupaten রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 64 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী Berita Kabupaten সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 57 Views