প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র… | আই নিউজ বিডি

প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু

বর্ণাঢ্য এই আয়োজনে দেশীয় সংস্কৃতি চর্চা ও সুস্থ ধারার সংগীতের প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।..
Eidok-এ শেয়ার
প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু
ছবি: সংগৃহীত

"প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার" এই স্লোগান ও দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে সিরাজগঞ্জে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশন (বিএমএফ)-এর ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান। 

বর্ণাঢ্য এই আয়োজনে দেশীয় সংস্কৃতি চর্চা ও সুস্থ ধারার সংগীতের প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

উদ্বোধনী বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সমাজ থেকে সকল ধরনের অন্যায়, কুসংস্কার ও প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করতে সুস্থ সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। আমাদের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে এবং দেশীয় সংস্কৃতির শেকড় শক্ত করতে সুস্থ ধারার সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বিএমএফ সিরাজগঞ্জে যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন। তিনি বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চাই মানুষের মনকে উদার করে তোলে এবং সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জের উপ-পরিচালক রায়হানুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচিত পরিচালক ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহবুব পলাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস এম রঞ্জু এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেস প্রমুখ।

বাংলাদেশ মিউজিসিয়ান’স ফাউন্ডেশন (বিএমএফ)-এর সভাপতি আজাদ রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ রানা এবং সাংগঠনিক সম্পাদক ইমন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। চমৎকার ও হৃদয়গ্রাহী এই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সফল ও সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক কমিটিকে সংশ্লিষ্ট সকলে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন أخبار المنطقة বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 75 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি أخبار المنطقة মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 74 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় أخبار المنطقة মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 55 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 49 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 67 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 64 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী أخبار المنطقة সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 57 Views