চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সভাপতি সমীর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসেম ভূঁইয়া, সাবেক সভাপতি আব্দুল হাই, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘আজ যারা সংবর্ধিত হয়েছে, তারাই আগামীর মিরসরাই, আগামীর বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্যবই পড়ে মেধাবী হলেই চলবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চাও করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরীক্ষা নামের প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষাবোর্ডের সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগ প্রশংসনীয়।'
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0