খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও… | আই নিউজ বিডি

সাতক্ষীরা

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি

শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান তুলে ধরতে সাতক্ষীরায় সেমিনার..
Eidok-এ শেয়ার
খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি
ছবি: সংগৃহীত

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক নবজাগরণের অন্যতম অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন, দর্শন ও বহুমুখী অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা বিস্তার, পরীক্ষা পদ্ধতির সংস্কার, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তাঁর জন্ম ও কর্মসাধনার স্মৃতিবিজড়িত সাতক্ষীরায় তাঁর নামে স্থাপনা বা গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠানের নামকরণে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, দূরদর্শী শিক্ষানুরাগী এবং মানবতাবাদী ব্যক্তিত্ব। তৎকালীন অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসার এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করেছেন। শিক্ষা বিভাগে দায়িত্ব পালনকালে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নামের পরিবর্তে রোল নম্বর ব্যবহারের প্রথা চালুসহ শিক্ষা ব্যবস্থায় অসংখ্য যুগান্তকারী সংস্কার তাঁর হাত ধরে এসেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম।

খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।

মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কার ও আধ্যাত্মিক সাধনায় এক কালজয়ী মহাপুরুষ। তাঁর বহুমুখী প্রজ্ঞা, চিন্তা ও কর্মের সুফল অবিভক্ত বাংলার মানুষ দীর্ঘকাল ধরে ভোগ করেছে। আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা, নিরপেক্ষ পরীক্ষা পদ্ধতি এবং সম্প্রীতিমূলক সমাজ গঠনের যে ভিত্তি আজ আলোচিত হয়, বঙ্গীয় মুসলিম সমাজে তার ভিত নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক ইকবাল মাসুদ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক। এ ছাড়া আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সুধীজন।

আলোচনায় বক্তারা বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লার জীবন ও কর্ম আজ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিদগ্ধ মহলে গবেষণা ও চর্চার বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে সাতক্ষীরার মাটিতে তাঁর জন্ম ও কর্মসাধনার স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই জেলার সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের অনেকের কাছেই তাঁর শিক্ষা ও সমাজ সংস্কারমূলক অবদান যথাযথভাবে পরিচিত নয়।

তাঁরা আরও বলেন, তাঁকে কেবল আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করলে তাঁর বৃহত্তর সামাজিক, শিক্ষাগত ও মানবিক অবদান আড়ালে থেকে যায়। তাঁর জীবনাদর্শ ও কর্মের যথাযথ মূল্যায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর জীবন ও অবদান নিয়ে আলোচনা, গবেষণা এবং প্রচারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে বক্তারা খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি ও অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সাতক্ষীরায় তাঁর নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বা শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ এবং তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 4 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 25 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 58 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 25 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 47 Views জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল ضلع کی خبریں জলবায়ু সম্মেলনে কৃষকের ন্যায্য অধিকার ও অর্থায়নের দাবিতে ডুমুরিয়ার চুকনগরে খালি থালা মিছিল 52 Views ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের ضلع کی خبریں ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহিদুল ইসলাম বাবুলের 33 Views