রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু | আই নিউজ বিডি

রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু

ভালুকা পৌরসভা, বিরুনীয়া, ভালুকা সদর ও রাজৈ ইউনিয়নের অটোরিকশা, সিএনজি ও ভ্যানচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।..
Eidok-এ শেয়ার
রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু
ছবি: সংগৃহীত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহাসড়ক যানজটমুক্ত ও সচল রাখতে সিমান্ত বাজার ও মাস্টারবাড়ির মধ্যবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। তিনি বলেছেন, রাজধানীর সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে রাষ্ট্র অচল হয়ে পড়বে। তাই মহাসড়ককে সব সময় যানজটমুক্ত রাখতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টি অ্যান্ড টি মাঠে ভালুকা পৌরসভা, বিরুনীয়া, ভালুকা সদর ও রাজৈ ইউনিয়নের অটোরিকশা, সিএনজি ও ভ্যানচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, সিস্টোর বাজার ও মাস্টারবাড়ির মধ্যবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন করা হবে। মহাসড়ককে সচল রাখতে এ ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মহাসড়ক যানজটমুক্ত রাখার বিষয়টি সবাইকে বুঝতে হবে।

মহাসড়কের গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, মানুষের শরীরে মাথা থেকে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে যেমন মৃত্যু ঘটে, তেমনি রাজধানীর সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে রাষ্ট্র অচল হয়ে পড়ে। সড়কে যানজট সৃষ্টি হলে যোগাযোগব্যবস্থায় স্থবিরতা দেখা দেয়। এ বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে।

তিনি আরও বলেন, মানুষের শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে হৃদ্‌যন্ত্রে ব্লক সৃষ্টি হলে যেমন সমস্যা হয়, তেমনি সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও সামগ্রিক ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়ে।

মতবিনিময় সভায় অটোরিকশা, সিএনজি ও ভ্যানচালকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 44 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 55 ভিউ