মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে… | আই নিউজ বিডি

মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা

****
I-share sa Eidok
মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা
Larawan: kuha mula sa arkibo

চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মারকায পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘রাস্তায় গাড়ি পুড়িয়ে বা মিছিল করে দ্বীন কায়েম হয় না। ইসলাম প্রচার হয়েছে ভালো কাজ, উত্তম চরিত্র ও সুন্দর আচরণের মাধ্যমে।’

নুরুল আমিন এমপি বলেন, এ দেশে দ্বীন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে মসজিদ ও মাদ্রাসা থেকে। রাসুল (সা.) ও সাহাবিরা মানুষকে কষ্ট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেননি। বরং মানুষের সঙ্গে ভালো আচরণ ও উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। দেওবন্দ মাদ্রাসার হাত ধরে এ উপমহাদেশে ইসলামের সঠিক প্রচার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল।

তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এ দেশের ইসলামের ধারক ও বাহক। ইসলামী শিক্ষার অর্জন ও প্রচারের মাধ্যমে তাঁরাই দ্বীনের ঐতিহ্য ধরে রেখেছেন। কিন্তু একটি গোষ্ঠী দ্বীনের অপব্যাখ্যা দিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মিছিল, জ্বালাও-পোড়াও কিংবা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার যে ধারণা প্রচার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র ও অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, কারও ব্যক্তিগত ভুলত্রুটিকে বড় করে দেখিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম-ওলামা এবং তৌহিদি জনতাকে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সব ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং ষড়যন্ত্রকারীদের হেদায়েত দান করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শোয়াইব বলেন, একসময় যেখানে সিনেমা হল করতে চেয়েছিল, সেখানে আজ কোরআনের আলো ছড়াচ্ছে এ মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন। গত বছর মিরসরাই ও সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকার বেশ কয়েকটি মসজিদে এ মাদ্রাসার ৭২ জন শিক্ষার্থী খতমে তারাবির নামাজ পড়িয়েছেন। মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরাও বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মারকায অর্জনসহ পুরস্কৃত হয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ভর্তি হতে আসেন। কিন্তু ভবনসংকটের কারণে আগ্রহী অনেক শিক্ষার্থীকে ভর্তি করা সম্ভব হচ্ছে না। তাই মাদ্রাসার স্থায়ী ভবন নির্মাণে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা মো. শোয়াইবের সভাপতিত্বে এবং শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে সংবর্ধিত ২৯ জন হাফেজ ও মারকায পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ২০ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ Balita sa Distrito শ্যামনগরে জলবায়ু সহনশীল শাকসবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ 1 Views কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Balita sa Distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 4 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Balita sa Distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 34 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 44 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views