ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের… | আই নিউজ বিডি

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা

অন্ধকার সময়ের সাহসী ও নির্ভীক এক সৈনিক এস এম আদিল আহাম্মেদ। ২০০১ সাল থেকে তিনি ভালুকা উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। পরবর্তীতে ২০০৪ সালে ভালুকা উপজেলা ..
Eidok-এ শেয়ার
ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা
ছবি: সংগৃহীত

 

অন্ধকার সময়ের সাহসী ও নির্ভীক এক সৈনিক এস এম আদিল আহাম্মেদ। ২০০১ সাল থেকে তিনি ভালুকা উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। পরবর্তীতে ২০০৪ সালে ভালুকা উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১২ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি এ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ভালুকা উপজেলা যুবলীগের একজন নিবেদিত কর্মী ও সংগঠক হিসেবে অদ্যাবধি সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।

 

৫ আগস্ট ২০২৪-এর পর দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যখন মানুষ ঘরের ভেতরেও নির্ভয়ে ‘জয় বাংলা’ বলতে সাহস পেতেন না। ঠিক সেই কঠিন ও প্রতিকূল সময়ে ১৫ আগস্ট ২০২৪ তারিখে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হন এস এম আদিল আহাম্মেদ। সেদিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, তিনি মৃত্যুর মুখেও পতিত হতে পারতেন। তবে মহান আল্লাহর অশেষ রহমতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন তিনি।

 

নিশ্চিত বিপদের আশঙ্কা জেনেও যিনি ভয়ে পিছপা হননি, প্রতিকূলতার কাছে মাথা নত করেননি, বরং সাহসিকতা ও দৃঢ় মনোবল নিয়ে আজও দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন—তাঁর মতো সাহসী, ত্যাগী ও নির্ভীক নেতৃত্বই আগামী দিনের সংগঠনের জন্য প্রয়োজন বলে মনে করেন তাঁর অনুসারীরা।

 

তাঁদের বিশ্বাস, কঠিন সময়ে যাঁরা সাহসের পরিচয় দেন, সুসময়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তাঁদেরই বেশি।

 

এমন প্রেক্ষাপটে আগামী দিনের ভালুকা উপজেলা যুবলীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এস এম আদিল আহাম্মেদকে ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা।

 

তাঁদের প্রত্যাশা, ত্যাগ, সাহস ও পরীক্ষিত নেতৃত্বের যথাযথ মূল্যায়ন হোক।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Diğer বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 41 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Diğer ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 23 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Diğer ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল Diğer শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 Views মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা Diğer মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা 77 Views বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত Diğer বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত 89 Views গাজীপুরের পূবাইলে এগারোসিন্ধু ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা Diğer গাজীপুরের পূবাইলে এগারোসিন্ধু ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা 63 Views