বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা | আই নিউজ বিডি

বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা

ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা
ছবি: সংগৃহীত

 ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনভিত্তিক রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়।

‘রুকইয়াহ ও তদবীর শিক্ষা কার্যক্রম’ এবং ‘দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন কোর্সের শতাধিক প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অনলাইন শিক্ষার্থীদের সরাসরি একত্রিত করা, পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরির লক্ষ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথম পর্বে সকাল ৯টা থেকে রুকইয়াহ ও তদবীরের ব্যবহারিক প্রশিক্ষণ, সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বাদ মাগরিব মাদ্রাসার বার্ষিক মাহফিলের ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজক আশ-শেফা রুকাইয়া ও তদবীর সেন্টারের চিকিৎসক মুফতী নাঈমুল ইসলাম ফরিদপুরী জানান, বর্তমানে অনেক মানুষ জিন, জাদু ও বদনজরসহ বিভিন্ন সমস্যার সমাধানে শরিয়তসম্মত রুকইয়াহ সম্পর্কে জানতে আগ্রহী। এই প্রেক্ষাপটে কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞান অর্জন, শিরক ও কুসংস্কারমুক্ত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে মানুষের সেবা করার যোগ্যতা গড়ে তোলাই এই শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্টরা মনে করেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দূরদূরান্তের শিক্ষার্থীদের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়ার পাশাপাশি এ ধরনের সরাসরি মিলনমেলা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, দক্ষতা ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Другой ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 56 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Другой ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 23 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Другой ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল Другой শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 Views মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা Другой মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা 77 Views বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত Другой বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত 89 Views গাজীপুরের পূবাইলে এগারোসিন্ধু ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা Другой গাজীপুরের পূবাইলে এগারোসিন্ধু ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা 63 Views