কচুয়ায় আল বারাকা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৭৩৯… | আই নিউজ বিডি

কচুয়ায় আল বারাকা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৭৩৯ শিক্ষার্থী..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় আল বারাকা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৭৩৯ শিক্ষার্থী..
কচুয়ায় আল বারাকা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৭৩৯ শিক্ষার্থী..
ছবি: সংগৃহীত
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

শিক্ষার্থীদের শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করা নয়, বরং তাদের মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে চাঁদপুরের কচুয়ায় আল বারাকা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় আল বারাকা আইডিয়াল একাডেমি মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। 

মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় কচুয়া উপজেলার মোট ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০টি স্কুল ও ১২টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৭৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সোহেল রানা এবং আল বারাকা ট্রাস্টের চেয়ারম্যান আবুল বারাকাত বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন আল বারাকা আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা শরীফ উল্যাহ পাঠান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জোবায়ের হুসাইন, মাস্টার কাওছার আহমেদ ও নেছার আহমেদ।

এ ছাড়াও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Комментариев нет


News Card Generator