সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার… | আই নিউজ বিডি

সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ

নাটোরের সিংড়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম, জুয়া খেলার মোবাইল অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হ..
Eidok-এ শেয়ার
সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের সিংড়ায় অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়ার সরঞ্জাম, জুয়া খেলার মোবাইল অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে সিংড়া থানাধীন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, সিংড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ বেল্লাল হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাতে রণপাহারা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দায় কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে অবৈধভাবে জুয়া খেলছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ থেকে ৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন (৩৫)।

 

অভিযানকালে তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম, জুয়া খেলার অ্যাপসহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

সিংড়া থানা পুলিশ জানিয়েছে, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

コメント 0

コメントがありません

関連記事

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 犯罪 মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 16 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 犯罪 কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 18 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 犯罪 আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 64 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 81 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 犯罪 থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 88 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 犯罪 কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু: মানসিক অবসাদ না কি অন্যকিছু? 犯罪 রাঙ্গুনিয়ায় বাবার বাড়িতে প্রবাসী স্ত্রীর রহস্যজনক মৃত্যু: মানসিক অবসাদ না কি অন্যকিছু? 111 Views