শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর… | আই নিউজ বিডি

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাদা জব্দ, একজনকে জরিমানা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাদা জব্দ, একজনকে জরিমানা..
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাদা জব্দ, একজনকে জরিমানা..
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাদা জব্দ, একজনকে জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় খোলপেটুয়া নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানীসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত বালু ক্রয়-বিক্রয়ে জড়িত আবু মুছা কোম্পানীর ম্যানেজার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার(১২ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাসসহ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময়  শ্যামনগর থানার পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 ভ্রাম্যমান আদালত সুত্র নিশ্চিত করে জানান বৃহস্পতিবার  ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হয় খোলপেটুয়া নদীতে। একপর্যায়ে তারা খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজারস্থাপনকৃত অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেন। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করেন। এসময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে দুই মাসের কারাদন্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। 

ভ্রাম্যমান আদালত সুত্র আরও জানায় জব্দকৃত বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান ও সহহারী ইউনিয়ন ভুমি কমকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দাম নির্ধারণ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রির পর সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

ছবি ঃ খোলপেটুয়া নদীর চরে জব্দকৃত বালুর গাঁদার সামনে আভিযানিক দলের সদস্যরা।

 

No se encontraron comentarios


News Card Generator