‘মানুষ মানুষের জন্য’—সাতক্ষীরায় বিনামূল্যে পোশাক বিতরণে চালু হলো… | আই নিউজ বিডি

‘মানুষ মানুষের জন্য’—সাতক্ষীরায় বিনামূল্যে পোশাক বিতরণে চালু হলো দুটি মানবতার দেয়াল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
‘মানুষ মানুষের জন্য’—সাতক্ষীরায় বিনামূল্যে পোশাক বিতরণে চালু হলো দুটি মানবতার দেয়াল..
‘মানুষ মানুষের জন্য’—সাতক্ষীরায় বিনামূল্যে পোশাক বিতরণে চালু হলো দুটি মানবতার দেয়াল..
ছবি: সংগৃহীত
অতিরিক্ত পোশাক হয়ে উঠবে অসহায়ের শীতবস্ত্র, সাতক্ষীরায় দুটি ‘মানবতার দেয়াল’ চালু..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে সাতক্ষীরায় চালু করা হয়েছে দুটি নতুন ‘মানবতার দেয়াল’। ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে শহরের সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট ও আসিফ চত্বরে পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি মানবতার দেয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবীরা।

আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের এক শ্রেণির মানুষের অব্যবহৃত অথচ ব্যবহারযোগ্য পোশাক অন্য শ্রেণির প্রয়োজনীয় মানুষের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া। যাঁদের ঘরে অতিরিক্ত ভালো পোশাক রয়েছে, তাঁরা সেগুলো মানবতার দেয়ালে রেখে যেতে পারবেন। অন্যদিকে যাঁদের পোশাকের প্রয়োজন, তাঁরা কোনো অর্থ প্রদান কিংবা আর্থিক সামর্থ্যের প্রমাণ ছাড়াই সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করতে পারবেন।

এ কার্যক্রমে পোশাক দেওয়া কিংবা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ রাখা হয়নি। বরং উপকারভোগীদের আত্মমর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান অক্ষুণ্ণ রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, মানবতার দেয়াল কেবল পোশাক বিনিময়ের একটি উদ্যোগ নয়; এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। মানুষের ঘরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা অতিরিক্ত পোশাক অন্য কোনো শীতার্ত কিংবা অসহায় মানুষের জন্য হতে পারে প্রয়োজন মেটানোর উপকরণ এবং মুখে হাসি ফোটানোর উপলক্ষ।

তিনি এ মহতী উদ্যোগকে সফল ও স্থায়ী করতে সমাজের বিত্তবান, সচেতন ব্যক্তি এবং সর্বস্তরের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, সম্মিলিত মানবিক প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের প্রয়োজন মেটানো এবং মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব জাগ্রত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মানবতার দেয়াল দুটি সাতক্ষীরায় মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Keine Kommentare gefunden


News Card Generator