জি এম নূর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি… | আই নিউজ বিডি

জি এম নূর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি: স্মরণসভায় বক্তারা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
জি এম নূর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি: স্মরণসভায় বক্তারা..
জি এম নূর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি: স্মরণসভায় বক্তারা..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত দৈনিক দৃষ্টিপাত-এর প্রয়াত সম্পাদক জি এম নূর ইসলামের স্মরণসভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দৈনিক দৃষ্টিপাত শুধু একটি পত্রিকা নয়, এটি একটি প্রতিষ্ঠান। দক্ষিণবঙ্গের শহর থেকে গ্রামাঞ্চলের ঘরে ঘরে পত্রিকাটি পৌঁছে গেছে। এর প্রয়াত সম্পাদক জি এম নূর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরার মানুষ একজন দৃঢ়চেতা সম্পাদককে হারিয়েছেন। তাঁর শূন্যস্থান পূরণ হওয়ার নয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত দৈনিক দৃষ্টিপাত-এর প্রয়াত সম্পাদক জি এম নূর ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সাংবাদিকেরা জাতির বিবেক। তাই তাঁদের আরও দায়িত্বশীল হতে হবে। নইলে বাংলাদেশ পথ হারাবে।’ তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সত্য তুলে ধরা এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, মিথ্যা মামলায় তাঁকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। সেত সময় সাতক্ষীরার জ্যেষ্ঠ কয়েকজন সাংবাদিক সত্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আবার কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিলেনত বলেও মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ (ডাবলু) বলেন, একটি জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি প্রত্যাশা করেন, সাংবাদিকেরা জেলার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করবেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুলয কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ (বাপী) ও রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এমত কামরুজ্জামান, মেহেদী আলী (সুজন) ও শরিফুল্লাহ কায়সার (সুমন), বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ (ময়না), দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জি এম মোশাররফ হোসেন এবং প্রয়াত সম্পাদকের ছেলে জি এম আদম শফিউল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন আবু তালেব মোল্যা, আমিনা বিলকিস (ময়না), চিকিৎসক মহিদার রহমান, কাজী জামালউদ্দীন মামুন, আবদুস সামাদ,ত আহছানুর রহমান (রাজীব), আসাদুজ্জামান, কৃষ্ণ মোহন ব্যানার্জী, জুলফিকার আলী জিন্নাহ, আইনজীবী এস এম বিপ্লব হোসেন, কাজী নাসিরউদ্দীন, গাজী ফরহাদ, আবু সাঈদ, আবদুল মোমিন, হোসেন আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি মঞ্জুরুল আলম (বাপী), সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহদাৎ হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চিকিৎসক আবুল হোসেন, সাতক্ষীরা কমিউনিটির পরিচালক উম্মে ফোয়ারা, প্রথম আলো বন্ধুসভার জাহিদা হাসান (মৌ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আল ইমরান (ইমু) প্রমুখ।

স্মরণসভায় বক্তারা প্রয়াত সম্পাদক জি এম নূর ইসলামের সাংবাদিকতা, পেশাগত নিষ্ঠা, নেতৃত্ব ও গণমাধ্যমে অবদানের কথা স্মরণ করেন। তাঁর কর্মময় জীবন ও দৈনিক দৃষ্টিপাতকে ঘিরে স্মৃতিচারণা করেন তাঁরা।

এ সময় গণমাধ্যমকর্মী, প্রয়াত সম্পাদকের শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator