শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ | আই নিউজ বিডি

শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ..

M.A Hossain avatar   
M.A Hossain
শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ..
শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ..
ছবি: সংগৃহীত
****

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা দিতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে পুবালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ে ব্যাংকটির জোরারগঞ্জ উপশাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুবালী ব্যাংক পিএলসির উত্তরাঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। পুবালী ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক।

পূবালী ব্যাংক জোরারগঞ্জ উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মুহাম্মাদ রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া ও পুবালী ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ক্যাশ ইনচার্জ সোহেল আল হামিদ, রাজিব দে, রেজাউল করিম, ডেপুটি জুনিয়র অফিসার সাব্বির উল আলম, হিমেল দাশ, জাহাঙ্গীর আলম জুয়েল,দিদারুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, দৈনন্দিন জীবনে অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক পরিকল্পনা সম্পর্কেও ধারণা থাকা জরুরি। ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে তারা দায়িত্বশীলভাবে অর্থ পরিচালনা করতে পারবে। শিক্ষার্থীদের আর্থিক শিক্ষার ভিত্তি তৈরিতে স্কুল ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া, হিসাব পরিচালনার নিয়ম, শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিশেষ সুযোগ-সুবিধা এবং ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন ব্যাংক কর্মকর্তারা। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং সঞ্চয়ের ইতিবাচক অভ্যাস গড়ে তোলার প্রত্যয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator