জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব | আই নিউজ বিডি

জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব
জয়পুরহাটে দুই দিনব্যাপী আদিবাসীদের সহরায় উৎসব
ছবি: সংগৃহীত
****

'স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্ম পরিচয়' এই স্লোগান নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩৩৩ তম সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী আদিবাসী ঐতিহ্যবাহী বুড়ি কালী সহরায় মন্দির চত্ত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। এতে নিজেদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন করেন আদিবাসী শিল্পীরা। এদিকে এ উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা।

জানা গেছে, প্রতি বছর কালী পূজার দুইদিন পর জয়পুরহাট সদর উপজেলার পালী আদিবাসী গ্রামে সহরায় উৎসবের আয়োজন করা হয়। এতে জয়পুরহাটসহ আশেপাশের জেলা থেকে আসা অর্ধশতাধিক আদিবাসী দল নাচ-গানে অংশ নেন। লাল, সাদা, সবুজ শাড়ির সাথে তারা মাথায় ফুল গুজে নিজস্ব ভাষায় গানসহ নৃত্য পরিবেশন করেন। আর কয়েকজন ঢাক ও শাখের তালে তালে জমিয়ে তোলেন উৎসব। আর এমন আয়োজন দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। শেষে বিজয়ী তিন দলকে দেওয়া হয় পুরস্কার। এদিকে সহরায় উৎসবকে ঘিরে স্থানীয় বুড়িকালী মন্দিরের চার পাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় মন্ডা-মিঠাই, হরেক রকমের খেলনাসহ বিভিন্ন দোকান নিয়ে এসেছেন দোকানিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি রতন সিং, বাংলাদেশ আদিবাসী সংঘের সাবেক সভাপতি কার্ত্তিক সিং, সহরায় সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির সভাপতি দিলীপ সিং প্রমুখ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator