কোম্পানীগঞ্জ চায়না মার্কেটে পরিদর্শনে মসজিদ কমিটি ও খতিব , নেই… | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জ চায়না  মার্কেটে পরিদর্শনে মসজিদ কমিটি ও খতিব , নেই বিশৃঙ্খলা, সিসি ক্যামেরার নজরদারিতে চলছে ব্যবসা..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
কোম্পানীগঞ্জ চায়না  মার্কেটে পরিদর্শনে মসজিদ কমিটি ও খতিব , নেই বিশৃঙ্খলা, সিসি ক্যামেরার নজরদারিতে চলছে ব্যবসা..
কোম্পানীগঞ্জ চায়না  মার্কেটে পরিদর্শনে মসজিদ কমিটি ও খতিব , নেই বিশৃঙ্খলা, সিসি ক্যামেরার নজরদারিতে চলছে ব্যবসা..
ছবি: সংগৃহীত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: আব্দুল্লাহ আল মামুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাইপাস সড়কে চায়না মার্কেটের সার্বিক পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করেছেন করালিয়া সুলতান আহমদ জামে মসজিদের সম্মানিত সভাপতি নুরুদ্দিন এবং মসজিদের খতিব হযরত মাওলানা নূর হোসেন।

পরিদর্শনকালে তারা মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় মার্কেটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, এখানে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড চলছে না। তারা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। মার্কেটজুড়ে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।

চায়না মার্কেট কমিটি পরিচালক মিজানুর রহমান জানায়, মার্কেটের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্ত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে বলে মনে করছে কমিটি। তাদের দাবি, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে মার্কেটে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে এসেছে।

মার্কেট কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।

পরিদর্শন শেষে মসজিদের সভাপতি নুরুদ্দিন ও খতিব হযরত মাওলানা নূর হোসেন মার্কেটের শান্তিপূর্ণ পরিবেশ ও ব্যবসায়িক কার্যক্রমের সফলতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সুন্দর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে কোম্পানীগঞ্জ চায়না মার্কেট একটি নিরাপদ ও আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।

Aucun commentaire trouvé


News Card Generator