আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু | আই নিউজ বিডি

আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু..
আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু..
ছবি: সংগৃহীত
আলীকদম ৫৭ বিজিবির মদক সীমান্তে ফ্রি মেডিকেল ক্যাম্প, টিকা পেল ৫০ শিশু

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্তে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

গত ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক দমনসহ আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে। এর পাশাপাশি “অপারেশন উত্তরণ”-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাধারণ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে ব্যাটালিয়নটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতায় আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা বঞ্চিত মদক এলাকার ১৮টি পাড়ায় বসবাসরত ০ থেকে ১১ বছর বয়সী ৫০ জনের অধিক শিশুকে সরকারি ইপিআই টিকাসহ হাম-রুবেলা, টাইফয়েড ও অন্যান্য প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ মিলিয়ে আরও ৭৫-৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা তাদের পাশে রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়নের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator