কচুয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ: ‘তৃপ্তি হোটেল’কে ৩০… | আই নিউজ বিডি

কচুয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ: ‘তৃপ্তি হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ: ‘তৃপ্তি হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা..
কচুয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ: ‘তৃপ্তি হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যা..

মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিস সংলগ্ন ‘তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ অভিযান চালানো হয়। এ সময় হোটেলের রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর দেখতে পান ভ্রাম্যমাণ আদালতে , যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা  অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


ছবি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

لم يتم العثور على تعليقات


News Card Generator