চিরিরবন্দরে ইউএনও এর সরকারি কোয়ার্টারে দোকানের মেলা বসিয়ে মাদক… | আই নিউজ বিডি

চিরিরবন্দরে ইউএনও এর সরকারি কোয়ার্টারে দোকানের মেলা বসিয়ে মাদক ব্যবসায়ীকে দাওয়াত দিয়ে ভুরীভোজ, বিভিন্ন মহলের ক্ষোভ।..

এনামুল মবিন (সবুজ) avatar   
এনামুল মবিন (সবুজ)
চিরিরবন্দরে ইউএনও এর সরকারি কোয়ার্টারে দোকানের মেলা বসিয়ে মাদক ব্যবসায়ীকে দাওয়াত দিয়ে ভুরীভোজ, বিভিন্ন মহলের ক্ষোভ।..
চিরিরবন্দরে ইউএনও এর সরকারি কোয়ার্টারে দোকানের মেলা বসিয়ে মাদক ব্যবসায়ীকে দাওয়াত দিয়ে ভুরীভোজ, বিভিন্ন মহলের ক্ষোভ।..
ছবি: সংগৃহীত
দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলার নির্বাহী অফিসার ইউএনও এর সরকারি কোয়ার্টারে বিভিন্ন ধরনের দোকানের পসরা ও মেলা বসিয়ে মাদক ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মীদের দাওয়াত দিয়ে ভুরীভোজ..

করায় এলাকায় সর্বত্র আলোচনা, বিরুপ প্রতিক্রিয়া, চরম ক্ষোভ, আলোড়ন ও চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে। 

নির্ভরযোগ্যসুত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার দিবাগত সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরার আয়োজনে সরকারি বাসভবনে ব্যাপকভাবে জমকালো নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী এবং সকলের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি আওয়ামীলীগ নেতা ডাঃ এম আমজাদ হোসেনসহ জনৈক মাদক ব্যবসায়ী ভরত রায় প্রত্যয়কে আমন্ত্রণ করা হয়। ওই অনুষ্ঠানকে ঘিরে বাসভবনের সামনে পিঠাসহ অন্যান্য দোকানের পসরা বসানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গভীর রাত পর্যন্ত চলে ভুরীভোজ আয়োজন। এ আয়োজনের কারনে আশেপাশের বাড়ির লোকজন বিরক্ত হয়ে গভীর রাতে ঘুমাতে না পেরে সাংবাদিকদের অভিযোগ জানানো শুরু করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এর দাওয়াতে অংশগ্রহন করে শেষ পর্যন্ত থেকে ওই মাদক ব্যবসায়ী নিজে তার ফেসবুক পেজে কয়েকটি ছবিসহ পোস্ট দেয়। যা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এতে করে পুরো উপজেলায় ক্ষোভ ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন ও চাঞ্চ্যলের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ শুরু হয়।   

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, রংপুরের বদরগঞ্জে র‍্যাব- ১৩ কতৃক বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী ভরত রায় প্রত্যয়কে দাওয়াত দিয়ে অনুষ্ঠান ভিডিও করিয়ে নেন। ইউএনও এর সাথে সখ্যতা থাকায় পুলিশও তাকে এড়িয়ে চলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক রাজনৈতিক নেতা বলেন, সরকারি বাসভবনে এত বড় অনুষ্ঠান ও কয়েকদিন পুর্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, পরিবারদের নিয়ে পঞ্চগড়ের জিরো পয়েন্টে নিয়ে গিয়ে পিকনিক করে আনলেন। এসব অনুষ্ঠান করতে ইউএনও এতটাকা কোথায় পেলেন ? টাকার উৎস্য কী.?।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফাতেহা তুজ জোহরা ওই মাদক ব্যবসায়ীর উপস্থিতি স্বীকার করে জানান, অনুষ্ঠানের একপর্যায়ে তাকে বের করে দেয়া হয়। 

অনুষ্ঠানের ডেকোরেশনে কর্মরত জনৈক কর্মচারী বলেন, ওই মাদক ব্যবসায়ী শুরু থেকেই রান্নার কাজ তদারকিসহ শেষ পর্যন্ত অনুষ্ঠানে ছিলেন। 

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাসায় ভুরীভোজে মাদক ব্যবসায়ীর আমন্ত্রন বিষয়ে সোশ্যাল মিডিয়া ও  এলাকায় সর্বত্র আলোচনা সমালোচনা তুঙ্গে উঠেছে। বিষয়টি তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উচ্চ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator