সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সুজন মাহমুদ বাবু | আই নিউজ বিডি

সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সুজন মাহমুদ বাবু..

শমসের নূর খোকন avatar   
শমসের নূর খোকন
সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সুজন মাহমুদ বাবু..
সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সুজন মাহমুদ বাবু..
ছবি: সংগৃহীত
****

বগুড়ার সারিয়াকান্দি পৌর যুবদলের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তরুণ যুবনেতা সুজন মাহমুদ বাবুকে নিয়ে তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

​ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে তিনি পৌর যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

​দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক কারণে পুলিশি হয়রানি ও পৈতৃক বাড়িতে তল্লাশির মতো পরিস্থিতির শিকার হলেও তিনি আদর্শচ্যুত হননি। বরং প্রতিটি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে দলীয় কর্মসূচি ও রাজপথের আন্দোলনে সবসময় সামনের সারিতে থেকেছেন।

​পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সুজন মাহমুদ বাবু বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করতে চাই। পৌর যুবদলকে গ্রুপিংমুক্ত, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গড়ে তোলা আমার মূল লক্ষ্য।"

​তিনি আরও বলেন, "আমার দ্বারা কোনো কর্মী অবমূল্যায়িত হবে না। দলের জন্য যেসব ত্যাগী ও নির্যাতিত কর্মী কষ্ট করেছেন, বিপদে-আপদে আমি সবসময় তাঁদের পাশে থাকব।"

Inga kommentarer hittades


News Card Generator