করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায়… | আই নিউজ বিডি

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি..

M.A Hossain avatar   
M.A Hossain
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি..
করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি..
ছবি: সংগৃহীত
****

শিক্ষাজীবন থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংক পিএলসি করেরহাট উপশাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমরান হোসেন শামীম, ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। এ সময় ব্যাংকের কর্মকর্তা গৌতম চৌধুরী, রাজীব দে, হিমেল দাশ ও শাকিলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষাজীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস তৈরি করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনার সুযোগ তৈরি হলে তারা অর্থের সঠিক ব্যবহার, পরিকল্পিত ব্যয় ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে স্কুল ব্যাংকিং একটি কার্যকর উদ্যোগ।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে ব্যাংক হিসাব খোলার নিয়ম, হিসাব পরিচালনার পদ্ধতি, শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিশেষ সুবিধা এবং প্রচলিত ও আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যাংক কর্মকর্তারা তাদের ব্যাংকিং বিষয়ে ধারণা স্পষ্ট করেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ব্যাংকিং বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে সঞ্চয়ী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator