গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে বিজিই… | আই নিউজ বিডি

গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা ..

en_59a8cd4 avatar   
en_59a8cd4
গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা ..
গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB এর নতুন কমিটি : নেতৃত্বে  বিজিই বিভাগের যোবায়ের ও ইরা ..
ছবি: সংগৃহীত
****

 

 

সম্ভাবনার পথে বায়োটেকনোলজিস্টরা, নোবিপ্রবিতে NYBB- এর নতুন যাত্রা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (NYBB)-এর ২০২৬–২৭ মেয়াদের স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে চেয়ার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী কাজী যোবায়ের আহমেদ এবং ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সাইদা জাহান ইরা।

 

তাছাড়া  কো-চেয়ার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ১৫তম ব্যচের শিক্ষার্থী  অঙ্কন দাস এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী ইরতিফা তুরিন আয়েশা। 

 

তাছাড়া, নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন-  সাবরিনা মমতাজ স্নেহা, অনন্যা দাস নিশা, শামীমা রহমান জুনাকী,  ⁠ইফফাত মাইশা ইমা,  মাহমুদুর রহমান, রিপুজয়ী দাস,  অর্পিতা রানী নাথ,  শোভা চক্রবর্তী।

 

নতুন কমিটির চেয়ার কাজী যোবায়ের আহমেদ বলেন, 

“NYBB NSTU Chapter-এর চেয়ার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে  আমি আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের উদীয়মান বায়োটেকনোলজিস্টদের গবেষণামুখী করে তোলা, বৈজ্ঞানিক জ্ঞানচর্চার পরিবেশ  সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সক্রিয় ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সকলের স্বতস্ফুর্ত এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা  এই চ্যাপ্টারকে সামনে এগিয়ে নিতে চাই।”



ট্রেজারার  সাইদা জাহান ইরা বলেন -“NYBB NSTU Chapter-এর ট্রেজারার হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একই সাথে আনন্দের ও গর্বের। চ্যাপ্টারের সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলতার সাথে পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং পাশাপাশি বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখতে চায়। আমাদের পুরো টিমের সংঘবদ্ধ প্রচেষ্টায় একটি কার্যকর ও সক্রিয়  চ্যাপ্টার গড়ে উঠবে বলে আশা করি।”

 

নবগঠিত এই চ্যাপ্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ বায়োটেকনোলজিস্টদের মধ্যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি  বৈজ্ঞানিক গবেষণা, জ্ঞানচর্চা, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বিকাশের এক নতুন দিগন্ত উন্মোচন  হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Geen reacties gevonden


News Card Generator