শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা,অভিযুক্ত শনাক্ত | আই নিউজ বিডি

শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা,অভিযুক্ত শনাক্ত

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা,অভিযুক্ত শনাক্ত
শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা,অভিযুক্ত শনাক্ত
ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে শনাক্ত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।..

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মামলার এজাহারে হাবিবুর রহমান নামে একজনের নাম উল্লেখ রয়েছে। এ সূত্র ধরে তাকে শনাক্ত করা হয়েছে। দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে,হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পাশাপাশি প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

এর আগে,মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবুল ইসলামের ওপর দা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে তার হাতে আঘাত লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়,রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে যাচ্ছিলেন হাসিবুল। তার পাশে এক নারী বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি ইজিবাইকটির গতিরোধ করে হাসিবুলকে উদ্দেশ করে বলেন, ‘ইনি হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল,সঙ্গে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করছে।’

এরপর ভিডিওতে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। এ সময় হাসিবুলকে ‘ভাই ভাই, প্লিজ ভাই’ বলতে শোনা যায়। পরে তাকে দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়।

রিসোর্টের এক কর্মচারী জানান, হামলার পর হাসিবুল রিসোর্টে ফিরে এলে তার হাতে আঘাত দেখতে পান তারা। পরে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ দিয়ে রক্তপাত বন্ধের ব্যবস্থা করে।

Inga kommentarer hittades


News Card Generator