জরাজীর্ণ ঘরে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে মানবেতর জীবনযাপন বন্ধুর… | আই নিউজ বিডি

জরাজীর্ণ ঘরে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে মানবেতর জীবনযাপন বন্ধুর জানাজায় কান্নায় ভেঙে পড়েছিলেন প্রদীপ, আজ নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন!..

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
জরাজীর্ণ ঘরে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে মানবেতর জীবনযাপন বন্ধুর জানাজায় কান্নায় ভেঙে পড়েছিলেন প্রদীপ, আজ নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন!..
জরাজীর্ণ ঘরে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে মানবেতর জীবনযাপন বন্ধুর জানাজায় কান্নায় ভেঙে পড়েছিলেন প্রদীপ, আজ নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন!..
ছবি: সংগৃহীত
বন্ধুর বিদায়ে যাঁর চোখে অশ্রু ঝরেছিল, আজ সেই প্রদীপ সরকার নিজের জীবন বাঁচাতে মানুষের সহযোগিতা চাইছেন| তাঁর চিকিৎসা, পরিবারের ভরণপোষণ এবং পাঁচ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ..

মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ 

একদিন মুসলিম বন্ধুর জানাজায় দাঁড়িয়ে অঝোরে কেঁদেছিলেন প্রদীপ সরকার (৫৫)| ধর্মের ভিন্নতা ভুলে বন্ধুত্বের টানে তাঁর সেই কান্না ছুঁয়ে গিয়েছিল মানুষের হৃদয়| সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল সেই আবেগঘন দৃশ্য| কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই প্রদীপ সরকার নিজেই জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন| সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও এখনো সুস্থ হয়ে ওঠেননি তিনি| মাথার অসহ্য যন্ত্রণা ও শারীরিক অসুস্থতায় দিন কাটছে তাঁর| অন্যদিকে জরাজীর্ণ ঘরে স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি|
চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী প্রদীপ সরকার (৫৫)| বাবা মৃত অতুল সরকার| স্ত্রী রেখা রানী সরকার এবং পাঁচ ছেলে সৌরভ, ˆসকত, সম্পদ, শান্ত ও সম্রাটকে নিয়ে তাঁর সংসার| প্রায় এক মাস আগে দোয়াটি মবিনের দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি| পরে তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে| চিকিৎসা শেষে বাড়িতে ফিরলেও এখনো মাথার যন্ত্রণা ও শারীরিক কষ্ট থেকে মুক্তি পাননি প্রদীপ|
দুর্ঘটনার পর চিকিৎসা করাতে গিয়ে পরিবারের সঞ্চিত অর্থও শেষ হয়ে গেছে| বর্তমানে উপার্জন করার মতো শারীরিক সক্ষমতা নেই তাঁর| ফলে পাঁচ সন্তান ও স্ত্রীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি| সন্তানদের লেখাপড়ার খরচ,সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় এবং নিজের চিকিৎসা— কোনোটিই  ঠিকমতো চালাতে পারছেন না|
এর ওপর পরিবারের বসবাসের ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক| ভাঙাচোরা ও জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি| বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে| এতে স্ত্রী-সন্তানদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়| অভাব-অনটনের মধ্যে দিন কাটলেও তাঁদের পাশে দাঁড়ানোর মতো সামর্থ্যবান কেউ নেই বলে জানিয়েছেন একজন ও প্রতিবেশীরা|
অসুস্থ প্রদীপ সরকার বলেন, দুর্ঘটনার পর থেকে শারীরিকভাবে অনেকটা অসহায় হয়ে পড়েছি| মাথায় প্রচণ্ড ব্যথা হয়, চলাফেরা করতেও কষ্ট হচ্ছে| চিকিৎসার পেছনে অনেক টাকা ব্যয় হয়েছে| বর্তমানে সংসার চালানোর মতো কোনো সামর্থ্য নেই| স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি| আমার চিকিৎসা ও পরিবারের জন্য সরকার, শিক্ষামন্ত্রী এবং সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাই| সহযোগিতা করতে চাইলে ০১৬৭৩৪৬৭৩২১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল|

প্রতিবেশীরা জানান, প্রদীপ সরকার একজন সহজ-সরল ও নিরীহ মানুষ| দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে তাঁর পরিবার বসবাস করছে| দুর্ঘটনার পর তাঁর অসহায়ত্ব আরও বেড়েছে| জরাজীর্ণ ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক কষ্টে দিন পার করছেন তাঁরা| তাঁর চিকিৎসা ও পরিবারের দুরবস্থা বিবেচনায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন|
প্রদীপ সরকারের স্ত্রী রেখা রানী সরকার বলেন, স্বামী এখনো অসুস্থ| মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন| তাঁর চিকিৎসা করানো, সন্তানদের লেখাপড়ার খরচ এবং সংসারের ব্যয় বহন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না| খুব কষ্টে দিন কাটাচ্ছি| স্বামীর চিকিৎসা ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমাজের মানুষের কাছে সহযোগিতা কামনা করছি|
উল্লেখ্য, চলতি বছরের ১২ আগস্ট প্রদীপ সরকারের ঘনিষ্ঠ মুসলিম বন্ধু কামাল হোসেন বাবুল মৃত্যুবরণ করেন| পরদিন বন্ধুর জানাজায় গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন প্রদীপ| সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়| ধর্মের ভিন্নতা ভুলে বন্ধুর প্রতি তাঁর ভালোবাসা ও আন্তরিকতা মানুষের হৃদয় ছুঁয়ে যায়|
বন্ধুর বিদায়ে যাঁর চোখে অশ্রু ঝরেছিল, আজ সেই প্রদীপ সরকার নিজের জীবন বাঁচাতে মানুষের সহযোগিতা চাইছেন| তাঁর চিকিৎসা, পরিবারের ভরণপোষণ এবং পাঁচ সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা|

לא נמצאו הערות


News Card Generator