জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ২য় কালাইয়ের ইউএনও ফয়সাল আহমেদ | আই নিউজ বিডি

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ২য় কালাইয়ের ইউএনও ফয়সাল আহমেদ..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ২য় কালাইয়ের ইউএনও ফয়সাল আহমেদ..
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ২য় কালাইয়ের ইউএনও ফয়সাল আহমেদ..
ছবি: সংগৃহীত
****

জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে ২য় কালাইয়ের ইউএনও ফয়সাল আহমেদ

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে রাজশাহী বিভাগে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের অফিস থেকে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদকে এ খবর জানানো হয়। অক্টোবর মাসের মূল্যায়নে ১০৫ শতাংশ পারফরম্যান্স নিয়ে দ্বিতীয় হয়েছেন তিনি।

কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাগরিক সেবা। শিশুর জন্মের পর জন্মনিবন্ধন এবং কারও মৃত্যুর পর মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। এছাড়াও মৃত্যু নিবন্ধন না থাকায় অনেক সময় ওয়ারিশরা পৈতৃক সম্পত্তির অধিকার পেতে সমস্যায় পড়েন। তাই এ বিষয়ে কালাই উপজেলার সাধারণ মানুষকে নিবন্ধনের ক্ষেত্রে সচেতন করতে হবে।

উপজেলার এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাফল্য অর্জন করায় ইউএনও'কে অভিনন্দন জানিয়েছেন কালাই উপজেলাবাসী।

Nema komentara


News Card Generator