সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন | আই নিউজ বিডি

সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন..

Rakibul Islam avatar   
Rakibul Islam
সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন..
সিরাজগঞ্জে মাসব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন..
ছবি: সংগৃহীত
শিশুদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানো এবং সাঁতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে এক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি।..

শিশুদের সাঁতারে দক্ষ করে তোলা, পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানো এবং সাঁতার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে এক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি। এতে মোট ৩০ জন শিশু অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ২০ জন আগে থেকেই সাঁতারে পারদর্শী এবং বাকি ১০ জনকে নতুন করে সাঁতার শেখানো হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় সিরাজগঞ্জের সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
 
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় অনূর্ধ্ব-১৪ বছর বয়সী বালক-বালিকাদের জন্য এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি এক মাসব্যাপী চলবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
 
প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, সাঁতার শুধু একটি বিনোদন বা ক্রীড়া নয়, এটি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই সাঁতার শেখানো প্রয়োজন। সাঁতার জানা থাকলে পানিতে দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় আত্মরক্ষার সক্ষমতা তৈরি হয়। শিশুদের সাঁতারে দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন করার পাশাপাশি প্রশিক্ষকদের নির্দেশনা ও নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এবং সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীমা সুলতানা।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহী।
 
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ৩০ শিশুর মধ্যে ২০ জনকে সাঁতারে আরও দক্ষ করে তোলার পাশাপাশি ১০ জন শিশুকে প্রাথমিক পর্যায় থেকে সাঁতার শেখানো হচ্ছে। এক মাসের প্রশিক্ষণে শিশুদের সাঁতারের মৌলিক কৌশল, পানিতে চলাচল এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
 
সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুদের সাঁতার শেখানোর এ ধরনের উদ্যোগ পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাঁতারচর্চার আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে দক্ষ সাঁতারু তৈরির পথ সুগম হবে।

No se encontraron comentarios


News Card Generator