মধ্যরাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ধর্মঘট পালন করলো… | আই নিউজ বিডি

মধ্যরাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ধর্মঘট পালন করলো ছাত্রলীগ-আওয়ামী লীগ..

RAFIQUL ISLAM avatar   
RAFIQUL ISLAM
মধ্যরাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ধর্মঘট পালন করলো ছাত্রলীগ-আওয়ামী লীগ..
মধ্যরাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ধর্মঘট পালন করলো ছাত্রলীগ-আওয়ামী লীগ..
ছবি: সংগৃহীত
১০ নভেম্বর দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর প্রেক্ষিতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা, নাওডোবা, জাজিরা, শরীয়তপুর অংশে মধ্যরাত, আনুমানিক রাত ১টার দিকে জেলা ছাত্রলীগস..

১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে সামনে রেখে মধ্যরাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে হাতে বৈঠা, লাঠি ও ব্যানার নিয়ে কয়েক হাজার নেতাকর্মী টোলপ্লাজার সামনের সড়কে অবস্থান নেন। এ সময় প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকে এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হয়।

 

অবস্থানকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।  

 

এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

 

আগামী ১০ নভেম্বর দেশব্যাপী ‘সর্বাত্মক ধর্মঘট’ পালনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।  

 

গত ৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।  

 

সংগঠনটির দাবি, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া আদালত থেকে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান-অফিস বন্ধের আহ্বানও জানানো হয়েছে।  

 

এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

没有找到评论


News Card Generator