জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির র‍্যালি ও সমাবেশ | আই নিউজ বিডি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির র‍্যালি ও সমাবেশ..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির র‍্যালি ও সমাবেশ..
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির র‍্যালি ও সমাবেশ..
ছবি: সংগৃহীত
****

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির র‍্যালি ও সমাবেশ

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

 

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে খান বাহাদুর আহছানউল্লা সেতু থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ঐক্যের শিক্ষা দেয়। দেশের জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে অভ্যন্তরীণ কিংবা বিদেশি কোনো ষড়যন্ত্র দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

 

তিনি আরও বলেন, সাতক্ষীরা-৩ আসনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য পদে দলীয় প্রার্থী নির্ধারণের দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি। বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, জনপ্রিয়তা, বিজয়ী হওয়ার সক্ষমতা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনা করেই প্রার্থী বাছাই করা হবে।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রার্থী মনোনয়ন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে দলের জন্য কাজ করতে হবে। পাশাপাশি দলীয় সমর্থন বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি প্রমুখ।

Nessun commento trovato


News Card Generator