সিংড়ায় মসজিদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন | আই নিউজ বিডি

সিংড়ায় মসজিদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় মসজিদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন..
সিংড়ায় মসজিদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন..
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলার বিলতাজপুর গ্রামে মসজিদ ও খেলার মাঠের প্রায় সাড়ে ৭ একর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।..

 

বায়েজীদ ইসলাম জয় 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার বিলতাজপুর গ্রামে মসজিদ ও খেলার মাঠের প্রায় সাড়ে ৭ একর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের বিলতাজপুর গ্রামের খেলার মাঠে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিলতাজপুর খেলার মাঠ ও মসজিদের প্রায় সাড়ে ৭ একর জমি জাল দলিলের মাধ্যমে অবৈধভাবে দখল করে ভোগ করছেন তাজপুর গ্রামের মো. শমসের আলী প্রামাণিক, আলহাজ্ব গোলাপ হোসেন ও আলহাজ্ব টিপু সুলতানসহ কয়েকজন ব্যক্তি।

বক্তারা বলেন, মসজিদ ও খেলার মাঠের জমি নিয়ে এ ধরনের দখলদারিত্ব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমির সুষ্ঠু তদন্ত, প্রকৃত মালিকানা নির্ধারণ এবং অবৈধ দখলমুক্ত করার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বিলতাজপুর জামে মসজিদের সভাপতি মো. জিল্লুর রহমান, গ্রাম্য প্রধান মাহাবুব, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে মসজিদ ও খেলার মাঠের জমি উদ্ধারের দাবি জানান।

لم يتم العثور على تعليقات


News Card Generator