নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর… | আই নিউজ বিডি

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত..

en_59a8cd4 avatar   
en_59a8cd4
নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত..
নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, আবেদন ২২ নভেম্বর পর্যন্ত..
ছবি: সংগৃহীত
****

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন সংশ্লিষ্ট ডিগ্রি ও প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীরা।

 

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 

সমাবর্তনে অংশ নিতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিগ্রি ও প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট convocation.nstu.edu.bd ব্যবহার করতে বলা হয়েছে।

 

সমাবর্তনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এবং সমাবর্তনের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator