বরগুনায় পুলিশ লাইন্সের সামনে বিআরটিসি বাসে আগুন | আই নিউজ বিডি

বরগুনায় পুলিশ লাইন্সের সামনে বিআরটিসি বাসে আগুন

MD .KHALED MOSHARRAF SHOHEL avatar   
MD .KHALED MOSHARRAF SHOHEL
বরগুনায় পুলিশ লাইন্সের সামনে বিআরটিসি বাসে আগুন
বরগুনায় পুলিশ লাইন্সের সামনে বিআরটিসি বাসে আগুন
ছবি: সংগৃহীত
জেলা প্রতিনিধি, বরগুনা।।
বরগুনা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, মধ্যরাতে পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশের একাধিক দল।
لم يتم العثور على تعليقات


News Card Generator