শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা | আই নিউজ বিডি

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা..
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা..
ছবি: সংগৃহীত
****
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধি ঃ 
শিশুদের সৃজনশীলতা, প্রতিভা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে রবিবার বিকালে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় শিশু ফোরাম ও তৃণমূল শিশু সাংবাদিক দলের নেতৃত্বে ৩টি ইউনিয়নের ৮টি শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
”Sports for Protection: Building Safe Spaces for Every Child” এ প্রতিপাদ্যের আলোকে শিশুরা তাদের কল্পনা, সৃজনশীলতা ও শিল্পকর্মের মাধ্যমে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও শিশুবান্ধব পরিবেশের প্রত্যাশা তুলে ধরে। ২ শত শিশুর অংশগ্রহণে
 তাদের আঁকা ছবিতে শিশুদের নিরাপত্তা, সুরক্ষা, আনন্দময় শৈশব এবং নিরাপদ পরিবেশের বিভিন্ন বিষয় ফুটে ওঠে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের চিত্রকর্ম মূল্যায়নের জন্য প্রতিটি কেন্দ্রে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট মূল্যায়ন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা শিশুদের আঁকা ছবি মূল্যায়ন করে প্রতিটি কেন্দ্র থেকে সেরা তিনজন চিত্রশিল্পী শিশুকে বিজয়ী হিসেবে নির্বাচিত করেন।
পরবর্তীতে ৮টি কেন্দ্রের মোট ২৪ জন বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন
এ আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ গড়ে তোলার বিষয়ে কমিউনিটির সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা মনে করেন, শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে তাদের মতামত, সৃজনশীলতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আনন্দময় ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
ছবি - শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশু বিকাশ কেন্দ্রে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
 
Nema komentara


News Card Generator