বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন | আই নিউজ বিডি

বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Sk Mizanur Rahman avatar   
Sk Mizanur Rahman
বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ছবি: সংগৃহীত
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমবায় পণ্যের মেলার আয়োজন করা হয়।..

রবিবার (৮ নভেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান, বাগেরহাট জেলা সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ইয়ামিন আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলুসহ অন্যরা।

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সমবায় সমিতিগুলো পরিচালিত হলে অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি একটি আত্মনির্ভরশীল ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

এদিকে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে স্বাধীনতা উদ্যানে সমবায় পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশ নিয়েছেন সমবায়ীরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator